হোম > জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হলো নিরাপত্তা গেট, প্রবেশে লাগবে বিশেষ পাস

আয়নাল হোসেন, ঢাকা

আজ সকাল থেকে এই নিরাপত্তা গেইট কার্যক্রম চালু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশ পথে বিশেষ গেইট চালু করা হয়েছে। বিশেষ পাস ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের সুযোগ মিলবে না। আজ সোমবার সকাল থেকে এই কার্যক্রম চালু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ থেকে স্টিকারবিহীন কোনো গাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢুকতে পারছে না। আর বিশেষ পাস ছাড়া সকাল থেকে কোনো ব্যক্তিকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে সাংবাদিকদের জন্য এ ব্যবস্থা শিথিল রয়েছে।

সকাল থেকে চালু হওয়া এই গেইটের দুই পাশে দুজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। যাদের ভেতরে ঢোকার অনুমোদন আছে, তাদের কার্ড পাঞ্চ করে করে ভেতরে ঢুকানো হচ্ছে। তবে সকাল থেকে অনেক কর্মকর্তা-কর্মচারীকেও সচিবালয়ে ঢুকতে পুলিশের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তারা নিয়মিত গাড়ি দিয়ে যাতায়াত করেন। তাদের গাড়ি স্টিকার যুক্ত থাকায় ভেতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। স্টিকারবিহীন কোনো গাড়ি সচিবালয়ে ঢুকতে দেওয়া উচিত না বলে মনে করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু গেটে নিরাপত্তা ব্যবস্থা আছে। পাস দিয়ে ভেতরে ঢোকার পর যে যার ইচ্ছেমতো বিভিন্ন মন্ত্রণালয়ে অনায়াসে যাতায়াত করতে পারেন। তবে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দর্শনার্থীদের আনাগোনা বেশি। অনেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাস নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির করতে আসেন। এসব তদবির বাণিজ্য বন্ধ করতেই মূলত এ ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নিরাপত্তার জন্য এটি চালু করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া