হোম > জাতীয়

বিদেশি প্রতিষ্ঠানকে পাঠ্যবই ছাপাতে দিলে এনসিটিবির কার্যক্রম বন্ধের হুমকি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পাঠ্যবই ছাপার কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুস্তক শাখার শ্রমিক উইং। সরকারি বিনা মূল্যের বই ছাপার কাজ আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে তারা।

আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা এনসিটিবি ভবনে স্মারকলিপিও দিয়েছেন।

কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, ‘দেশে লাখ লাখ শ্রমিক বেকার। তাদের বঞ্চিত করে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাঁয়তারা চলছে। পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমরা এসব সিদ্ধান্ত মেনে নেব না। শ্রমিকের রুটি-রুজির হক অন্য দেশের হাতে তুলে দিতে চাই না আমরা।’

এই শ্রমিক নেতা বলেন, ‘বিদেশিদের হাতে কাজ দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেব। দ্রুতই সেটি বাস্তবায়ন করা না হলে এনসিটিবি ভবনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।’

এনসিপি পুস্তক শাখার শ্রমিক উইংয়ের নেতা মেহেদী হাসান বলেন, ‘দেশের শ্রমিকেরা কাজ না পেয়ে অসহায় দিন পার করছেন। অথচ এদিকে বিদেশে কাজ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা এসব মানব না।’

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতাসহ পুস্তক শাখার অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা ‘শ্রমিক মরবে মানি না, বিদেশি ছাপা চাই না’, ‘দুনিয়ায় মজদুর, এক হও লাড়াই করো’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিদেশি কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।

এদিকে পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ সংস্থাটির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্যের সঠিকতা যাচাই না করে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান-সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে। প্রকাশিত খবরের যথার্থতা না থাকায় এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর