হোম > জাতীয়

সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৫৩তম বোর্ড সভা। ছবি: পিআইডি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৫৩তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাদের তদন্ত শেষে সুপারিশ পেশ করে। ওই সুপারিশের আলোকে বোর্ড সভায় নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং বোর্ডের সদস্যসচিব আলোচ্যসূচি অনুযায়ী পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি সভাপতির অনুমোদনক্রমে পূর্ববর্তী ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির তথ্যও উপস্থাপন করেন।

সভায় বোর্ডের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে বোর্ডের সদস্যরা সরাসরি এবং ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হকারদের ফুটপাত ও সড়ক বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

বিআরটিএর সিদ্ধান্ত: রাইডশেয়ারিংয়ে ভাড়া ঠিক করার সুযোগ হারাল যাত্রী