হোম > জাতীয়

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ মোদির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার মোদির পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি তারেকের হাতে তুলে দিয়েছেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলা।

ওম বিরলা আজ সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানান। পোস্টে তিনি বৈঠকের কয়েকটি ছবিও দিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। ছবি: এক্স

এক্স পোস্টে ওম বিরলা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

ভারতের লোকসভার স্পিকার পোস্টে আরও লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মা-বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ