হোম > জাতীয়

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগে করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবরের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮ সেপ্টেম্বরের জারি করা পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিপত্রের আলোকে নতুন কোনো কার্যক্রম গ্রহণ না করার নির্দেশ দেওয়া হলো।

এর আগে ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সব অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর বিলুপ্ত হবে—মন্ত্রণালয়ের এমন পরিপত্রের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

ক্যাপাসিটি চার্জের বোঝা দেড় দশকে বেড়ে ৯ গুণ

আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে গুম–খুন করত: জবানবন্দি

সংসদে জামায়াত এমপির ‘অশ্লীল’ উপমা, বক্তব্যের অংশ এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

বিরোধী দলের বাজেট সমালোচনায় সরকারি দলের ক্ষোভ, সংসদে বাহাস

১৮ বছর আগে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড, অবশেষে মিলল মুক্তি

গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল নাসের

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

পবিত্র আশুরা ২৬ জুন