হোম > জাতীয়

কাল সকাল ১০টায় পর্যায়ক্রমে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যের কাছে শপথের আমন্ত্রণপত্র কোনো কারণবশত হস্তগত না হলে শপথ গ্রহণের দিন সংসদ ভবনের টানেলের অভ্যন্তরস্থ মূল প্রবেশ পথে অবস্থিত ফ্রন্ট ডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন। নির্বাচিত সংসদ সদস্যদের এনআইডি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিদেশে বসেই সম্পদ হস্তান্তরের তৎপরতা আওয়ামীসংশ্লিষ্টদের

নদী-খালে কোরবানি পশুর চামড়া

হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন মারা গেছেন

মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

আমাদের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের