হোম > জাতীয়

কাল থেকে অনলাইনে মিলবে জামিননামা, তাৎক্ষণিক পৌঁছে যাবে কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

আগামীকাল থেকে জামিননামা অনলাইনে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আসিফ নজরুল বলেন, ‘আমি জেনেছি আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। সব ধাপেই হয়রানির শিকার হতে হয়। তাই এসব নিরসনে কাল থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। এতে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে।’

বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর