হোম > জাতীয়

আইসিসি কৌঁসুলির দপ্তর বাংলাদেশের আইসিটিকে সহায়তা দিতে প্রস্তুত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আইসিসির কৌঁসুলির দপ্তরের প্রধান এসা এমবায়ে ফাল গতকাল বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ছবি: পিআইডি

নেদারল্যান্ডসের হেগভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রধান কৌঁসুলির দপ্তর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিটি–ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল) সহায়তা দিতে প্রস্তুত আছে। আইসিসির কৌঁসুলির দপ্তরের প্রধান এসা এমবায়ে ফাল গতকাল বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম এএ খানের সফরসঙ্গী হিসেবে এসা ফাল বাংলাদেশে এসেছিলেন। করিম খান তিন দিনের সফর শেষে গতকাল ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশে আইসিটির কার্যক্রমে আইসিসি সহায়তা দেবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে এসা ফাল বলেন, সদস্য রাষ্ট্রগুলো চাইলে আইসিসি কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়াসহ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ এমন সহায়তা চাইলে আইসিসির কৌঁসুলির দপ্তর আনন্দের সঙ্গেই তা দিতে এগিয়ে আসবে।

গত জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী ঘটনার বিষয়ে অনেকগুলো মামলা বর্তমানে আইসিটিতে বিচারাধীন আছে।

আইসিসির প্রধান কৌঁসুলির দপ্তর মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য গতকাল যে আবেদন করেছে, সে বিষয়ে জানানোর জন্য প্রেস ব্রিফিংটি ডাকা হয়।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া