হোম > জাতীয়

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: সংগৃহীত

নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন (আটক) আদেশ রয়েছে। জিএমপির পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য ডিএমপিকে অনুরোধ জানানো হয়েছিল।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারের পর আতাউর রহমানকে ইতিমধ্যে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হতে পারে।

উল্লেখ্য, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই আটকের নির্দেশ কার্যকর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

জ্বালানি সংকট সমাধানে কমিটিতে বিরোধী দলের যাঁরা

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না: সেনাপ্রধান

ঢাকায় হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শিক্ষা খাতে আ.লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ ৭৭,২২৭টি—শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: সংসদে শিক্ষামন্ত্রী

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য: স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী