হোম > জাতীয়

দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন; যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ ও হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

জ্যেষ্ঠ সচিব বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে। ১৭ নভেম্বরের মধ্যে দাবি-আপত্তি জানানো যাবে। দাবি-আপত্তি শুধু এ নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যদেরটা আগে হয়েছে। চূড়ান্ত তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট দ্বিতীয় ধাপের ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেদিন ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। সেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ ও হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন ছিলেন।

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা জোরদারে জাতিসংঘের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার ও চীনের বিনিয়োগে জোর

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম

মেলা বন্ধ করা হয়েছে, আয়োজকদের খুঁজছে পুলিশ—আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে ববি হাজ্জাজ

গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট

নিজের নামে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে সচিবকে প্রতিমন্ত্রী শাহে আলমের চিঠি

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী