হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ সুপ্রতিবেশী দেশ এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। দুই দেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদার’ হিসেবে পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ একে অপরকে সম্মান ও সমতার ভিত্তিতে আচরণ করেছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।

চীনের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ সরকারকে কার্যকর ও সুস্থ প্রশাসন পরিচালনায় সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত আছেন, যাতে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও সুদৃঢ় হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারিত হয়।

লি কিয়াং বিশেষভাবে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ বৃদ্ধিতে দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন গতি পেতে পারে। এর মাধ্যমে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা সম্ভব হবে এবং দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভিনন্দন বার্তা দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা ও পারস্পরিক আস্থার প্রতিফলন। নতুন সরকারের অধীনে অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে চীন-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার হতে পারে বলে তাঁরা মনে করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মা-বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ