হোম > জাতীয়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ৩ বাহিনীর প্রধানেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানান তিন বাহিনীর প্রধানেরা। ছবি: আইএসপিআর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান তাঁরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। তাঁর লিভারে সমস্যা, কিডনির কর্মক্ষমতা কমে গেছে, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। গত ২৩ নভেম্বর রাতে গুরুতর অবস্থায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে।

সব রাজনৈতিক দলকে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোকে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

৫ কোটি টাকা বহন করা যাবে বলিনি, মিসকোট করা হয়েছে: ইসি সচিব

ঝুঁকি অবশ্যই আছে, তবে সেটা জাল ভোটদাতা ও ব্যালট ছিনতাইকারীদের: র‍্যাবের ডিজি

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টা ভোট দেবেন যে কেন্দ্রে

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

নির্বাচনী প্রচারের মিডিয়া কাভারেজে ভারসাম্য রাখতে পারেনি গণমাধ্যম: মিডিয়া ওয়াচ

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ