হোম > জাতীয়

আমাদের লক্ষ্য এখন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা: পররাষ্ট্রমন্ত্রী

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশর লক্ষ্য এখন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা— এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, পৃথিবীর অন্যতম ভাষা বাংলা ভাষা। সারা পৃথিবীতে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছেন। বাংলা ভাষা সম্ভবত ৬ কিংবা ৭ নম্বর অবস্থানে আছে। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবসটি পালিত হবে। এরপর  কানাডা প্রবাসী দুজন বাঙালির উদ্যোগ এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তড়িৎ সিদ্ধান্তে জাতিসংঘে প্রস্তাব পাঠানোর পর এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের সাক্ষাৎ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

ছুটিতে আসা প্রবাসীদের ভিসা নবায়নে বিশেষ ব্যবস্থা নিল সরকার

ধর্ম ব্যবসায়ীদের থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানা রক্ষা হলে বাংলাদেশ হবে অপরাজেয়: তথ্যমন্ত্রী

ঈদের আগে ৭ ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প: সড়কমন্ত্রী

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

মন্ত্রীর লোকদেখানো তৎপরতা নয়, যাত্রী হয়রানি বন্ধে প্রকৃত উদ্যোগ চাই: যাত্রী কল্যাণ সমিতি