হোম > জাতীয়

হাইকোর্টে অতিরিক্ত বিচারক পদে নিয়োগ দিতে দরখাস্ত আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০২৫ সালের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭(ক) ধারা অনুসারে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আজ বুধবার সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন করে প্রধান বিচারপতির সদয় পরামর্শ যাচনা করেন।

ভোটের কালি নখ থেকে মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড়

কবিতার বই বেরিয়েছে বেশি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানির সংকটে আশার আলো দেখছে বাংলাদেশ

মাদকের বিষয় নিয়ে থানায় কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী রাজিব

এখনই মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

জাতীয় সংগীত ঘিরে জনপ্রতিনিধিদের আচরণ স্বাধীনতার চেতনার ওপর আঘাত: মহিলা পরিষদ

১৭ বছরের জঞ্জাল-আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে: এ্যানি

গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ