হোম > জাতীয়

দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়।

গত ১৮ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে (পণ্য রাখার স্থান) আগুন লাগার পর বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।

এবার এর পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেবিচক; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়।

চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় ভেহিকল প্যাট্রোল ও ফুট প্যাট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি বা হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম এবং ফায়ার সার্ভেইল্যান্স আরও জোরদার করা হয়েছে।

সূত্রমতে, এই বিশেষ সতর্কতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পেছাল

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতায় নীতিনির্ধারণে পরিপক্ব হতে পারেনি দেশ: তথ্যমন্ত্রী

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই: সংসদে পার্থ

যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল আইনগুলো এখনো ঝুঁকিপূর্ণ, পুনর্মূল্যায়নের তাগিদ বিশিষ্টজনদের

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে সংসদে বিল

চা-শ্রমিকের ঘর থেকে ঢাবিতে, নিজের চোখে পৃথিবী দেখার লড়াইয়ে দৃষ্টিহীন হরিবল

অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চাইলেন নাহিদ

রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা-রাজাকার নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা