হোম > জাতীয়

ডেভিল হান্ট ২: এক দিনে গ্রেপ্তার আরও ৮২৩, অস্ত্র­-গুলি উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। ‎

‎পুলিশ সদর দপ্তর জানায়, গতকাল সোমবার থেকে আজ বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানে সারা দেশে ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় অবৈধ তিনটি এলজি, একটি দেশীয় ওয়ান শুটারগান, আট রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড কার্তুজ ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

গতকাল পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, গত শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত চলা অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেপ্তার করা হয়।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন