হোম > জাতীয়

রূপপুরে জ্বালানি লোডিংয়ে কমিশনিং লাইসেন্স দিল বায়েরা

বাসস, ঢাকা  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: এএফপি

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিক ‘কমিশনিং লাইসেন্স’ দিয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করল।

জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কঠোর পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এই লাইসেন্স দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট ‘পার্সোনেল অথোরাইজেশন’ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের এই দীর্ঘ যাত্রায় জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়াকে দেশের জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে পূর্ণ শক্তিতে আবির্ভূত হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, এপ্রিলের শেষ সপ্তাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ফুয়েল লোডিং শুরু হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যেই এই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চালানো হবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিটের ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু করা সম্ভব হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অগ্রগতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে বৈপ্লবিক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কার্বনমুক্ত

ও টেকসই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি হবে দেশের প্রধান ভিত্তি। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে