হোম > জাতীয়

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এ-সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে।’

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। সে কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাঁকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হলো।

নির্বাচনের ৩০ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একজন কয়টি আসনে ভোট করবেন, তার উল্লেখ ছিল না; পরে নতুন দফা যুক্ত করে সর্বোচ্চ আসনের সীমা বেঁধে দেওয়া হয়।

১৯৮৬ সালে প্রথমবারের মতো একজনকে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৮-০৯ সালে আরপিও সংশোধন করে তা তিনটি আসনে নামিয়ে আনা হয়।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশিত হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে।

এর আগে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করবে কমিশন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর