হোম > জাতীয়

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশি-বিদেশি যৌথ বা একক বিনিয়োগের মাধ্যমে দেশের অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন বন্ধ ও লোকসানে থাকা এসব কলকারখানায় নতুন করে বিনিয়োগ করতে দেশি ও বিদেশি বহু বেসরকারি কোম্পানি গভীর আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো ইতিমধ্যে বিভিন্ন ধরনের আধুনিক ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাবের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন পুরোদমে চলছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো লাল ফিতার দৌরাত্ম্য বা অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ সহ্য করা হবে না। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সব আইনি ও প্রক্রিয়াগত ধাপ সম্পন্ন করতে হবে। সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলকে প্রাধান্য দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধ কলকারখানাগুলো সচল হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে। তাই স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচারের নামে যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী শাহে আলমের

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আমার বিশ্বাস, মা-ভাইও প্রতিশোধের প্রশ্নে একই উত্তর দিতেন: প্রধানমন্ত্রী

জুলাই হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে: প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্তবুদ্ধির চর্চা জরুরি: তথ্যমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা জ্ঞাপন

কাউন্সেলিং নেই, ৫ বছরে ৬৫ পুলিশের আত্মহত্যা