হোম > জাতীয়

৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের তথ্য নিচ্ছে সরকার

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে সরকারি কর্মকর্তাদের মধ্যে কে কোন দায়িত্বে ছিলেন, লিখিতভাবে সেই তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ফরম্যাট অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ শুরু করেছে।

শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ফরম্যাট অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা সব তথ্য পূরণ করছেন না। তবে গত তিন নির্বাচনে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা ‘নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে’ শীর্ষক কলামটি পূরণ করছেন। নানা কারণে অনেকেই সব তথ্য পূরণ করছেন না।

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, গত তিন নির্বাচনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তথ্য পূরণের পর সেগুলো নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশনা রয়েছে।

আরও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে খোঁজ নিয়ে দেখা যায়, তারাও নির্বাচন-সংক্রান্ত দায়িত্ব পালনের তথ্য পূরণ করছে।

আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন থেকে সম্পূর্ণ বিরত রাখার সিদ্ধান্ত দিয়েছিল। পরে ওই সিদ্ধান্ত থেকে খানিকটা সরে এসে গত ৮ আগস্ট আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে দায়িত্ব দেওয়া থেকে ‘যথাসম্ভব’ বিরত থাকতে হবে। সেই সঙ্গে গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকতে পারবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন