হোম > জাতীয়

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: ফাইল ছবি

মরক্কোতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মরক্কোর মারাকেশ শহরে ২৪ নভেম্বর থেকে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। ২৭ নভেম্বর এ আয়োজনের সমাপ্তি হয়। ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।

পুলিশ সদর দপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনে বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন আইজিপি বাহারুল।

সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি দিক খতিয়ে দেখছে সরকার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

বিদেশে বসেই সম্পদ হস্তান্তরের তৎপরতা আওয়ামীসংশ্লিষ্টদের

নদী-খালে কোরবানি পশুর চামড়া

হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন মারা গেছেন

মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

আমাদের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী