হোম > জীবনধারা > জেনে নিন

ভালোভাবে ভাজার ৫ উপায়

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

সঠিক তাপমাত্রা, পরিমাণ এবং সময়ের সমন্বয় ঘটলে যেকোনো কিছু নিখুঁতভাবে ভাজা সম্ভব। কিছু বিষয় মনে রাখলে ভাজার কাজটি আরও নিখুঁত হবে।

মাঝারি আঁচে ভাজুন

বেশি গরম তেলে কিছু ভাজলে, তা মচমচে হয় ঠিকই; কিন্তু তাতে ভাজা খাবারের বাইরের আবরণ পুরোপুরি ভাজা হলেও ভেতরের উপাদান কাঁচা থেকে যায়। আবার আঁচ খুব কমিয়ে দিলে খাবারের ভেতর তেল ঢোকে। এতে মচমচে ভাব থাকে না। তাই মাঝারি আঁচে ভাজতে হবে।

সরিষার তেলে না ভাজাই ভালো

সরিষার তেলে কোনো কিছু ভাজার সময় প্রচুর ফেনা তৈরি হয়। এ কারণে যেটা ভাজা হচ্ছে, সেটা দেখা যায় না। তাই সরিষার তেলের বদলে সয়াবিন তেলে ভাজা ভালো। এতে পুড়ে যাওয়ার আশঙ্কা কম থাকবে।

কম পরিমাণে ভাজুন

একবারে বেশি পরিমাণে কিছু ভাজতে গেলে তার কিছু জায়গা কাঁচা থেকে যেতে পারে। তাই অল্প অল্প করে ভাজুন। তাতে ভাজা ভালো হবে।

টুকরা ছোট করে নিন

ভাজার জন্য প্রস্তুত করা সবজি, মাছ বা মাংসের টুকরা ছোট করে নিন। তাতে ভেতরে পর্যাপ্ত তাপ পৌঁছাবে। এতে করে সব দিক ভালোভাবে ভাজা হবে, তেলও কম লাগবে।

আবার তেল ব্যবহার করবেন না

আগে কিছু ভাজার পর বেঁচে যাওয়া তেল পরে আর ব্যবহার না করাই ভালো। একবার পুড়ে যাওয়া তেল পুনরায় ব্যবহার করলে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে।

সূত্র: টেস্ট অব হোম ও অন্যান্য

আপেল সতেজ রাখার কৌশল ও এর পুষ্টিগুণ

সারা দিন একনাগাড়ে বৃষ্টিতে ঘর সতেজ রাখবেন যেভাবে

যেভাবে বিয়ের আগেই ১৮ কেজি ওজন কমিয়েছিলেন আমির খান

আপনি কোন ধরনের অলস, জেনে নিন তা থেকে মুক্তির উপায়

ফরাসি নারীদের ঝলমলে সুন্দর চুলের গোপন রহস্য জেনে নিন

অফিসে অনবরত হাই উঠছে? চাঙা হতে যা করবেন

ঘরে স্প্যানিশ রোমান্টিক আবহ আনতে চান? জেনে নিন কোন বিষয়গুলোয় লক্ষ রাখতে হবে

বৃষ্টির দিনে টপস

পিঠের ব্রণের সমস্যা সমাধানে

দীর্ঘ সময় এসি রুমে বসে কাজ, ত্বকের ভালোর জন্য যা করতে হবে