হোম > জীবনধারা

আমভোগ মিষ্টি

রেবেকা সুলতানা ইভা

উপকরণ
ছানা ২ কাপ, আম পিউরি ২ কাপ, ময়দা ২ টেবিল চামচ, খাবার সোডা এক চিমটি, চিনি ৪ কাপ

প্রণালি
ছানা ভালো করে মেখে নিতে হবে। মসৃণ হয়ে এলে ময়দা, খাবার সোডা আর এক কাপের ৪ ভাগের ১ ভাগ আম পিউরি দিয়ে মাখতে হবে। ভালো করে মাখা হলে গোল গোল বল তৈরি করে নিতে হবে। চুলায় একটি পাত্রে ৪ কাপ চিনির সঙ্গে ৮ কাপ পানি দিন। ফুটে উঠলে এতে ১ কাপ আম পিউরি দিতে হবে। এরপর মিষ্টির বলগুলো ছেড়ে দিতে হবে। ১০-১৫ মিনিট জ্বাল হলে দেখতে হবে পানি কমে এসেছে কি না। কমে এলে এক কাপ গরম পানি দিতে হবে। এভাবে জ্বাল হবে ৩৫-৪০ মিনিট। মিষ্টি হয়েছে কি না, 
পরখ করতে একটা বাটিতে পানি নিয়ে একটা মিষ্টি ছাড়তে হবে। যদি ডুবে যায়, তাহলে বুঝতে হবে মিষ্টি হয়ে গেছে। মিষ্টিগুলো হয়ে এলে শিরাসহ তুলে নিয়ে শিরায় বাকি আমের পিউরিটুকু মিশিয়ে নামিয়ে রাখুন। সারা রাত রাখাই ভালো। আমভোগ মিষ্টি আমের রসসহ-ই পরিবেশন করতে হবে।

চাকরি ছেড়ে জার্মান তরুণীর একা বিশ্বভ্রমণ নিয়ে বিতর্ক তুঙ্গে

শীত আসি আসি করছে, ত্বকের যত্ন নিন এখন থেকেই

মেঘের সমুদ্র আর আধ্যাত্মিকতার সংযোগস্থলে ভিয়েতনামের ‘বা ডেন’

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

পাওয়া গেল তারুণ্য ফিরিয়ে আনা ম্যাজিক জিন

শ্যাম্পুর পর চুলে হেয়ার অয়েল নাকি হেয়ার সিরাম

আজকের রাশিফল: আপনার পেট পাতলা স্বভাব বন্ধুকে বিপদে ফেলবে, আলস্য ভালো

ভ্রমণের জন্য চাকরি ছেড়ে অনুতপ্ত তরুণীকে কিছু পরামর্শ

ঘরকে একই সঙ্গে শান্তিময় ও প্রাণবন্ত করে তোলার উপায়

দশমীতে লাল রঙের পোশাক পরবেন? কীভাবে সাজবেন জেনে নিন