হোম > জীবনধারা

চুইঝাল দিয়ে গরুর মাংস

ইলোরা আফরোজ রিমু

ভারত উপমহাদেশে পর্তুগিজদের মাধ্যমে মরিচ আসার আগে ঝালের জন্য যে কয়েকটি উপাদান ব্যবহার করা হতো চুই তার মধ্যে একটি। যশোর-খুলনা অঞ্চলের মানুষ এখনো রান্নায় চুই ব্যবহার করে থাকেন। সে অঞ্চলে চুইঝালে রান্না মাংস অত্যন্ত জনপ্রিয়।

উপকরণ
গরুর মাংস ২ কেজি, চুইঝাল মাঝারি টুকরো করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৬টি, কাঁচা মরিচ ৫-৬টি, সরিষার তেল ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি
মাংস ধুয়ে লবণ ও টকদই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে গরমমসলার গুঁড়া ও জিরা ভাজা গুঁড়া বাদে সব মসলা দিয়ে মাংস ভালো করে কষে নিন। মাংস ২০ শতাংশ সেদ্ধ বা কষানো হয়ে গেলে তরকারিতে আলুর মতো কেটে চুই দিয়ে দিতে হবে। চুইঝাল দিয়ে আবারও কষিয়ে নিন। মাংসের স্বাদ নির্ভর করবে কষানোর ওপর। পরে পানি দিন। মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া দিয়ে দিন। মসলার ঘ্রাণ বের হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চুইয়ের ডাঁটা শজনে ডাঁটার মতো চিবিয়ে খেতে হবে।

লেখক: রন্ধনশিল্পী

থমকে না থেকে জেনে নিন জীবনে এগিয়ে যাওয়ার ৯ কৌশল

সেরা স্ট্রিট ফুডের শহর প্যারিস, পেছনে এশিয়ার দেশগুলো

ব্লাশঅন ছাড়াই গালে গোলাপি আভা পাবেন যেভাবে

সকালের নাশতা কিংবা বিকেলের খাবারে রাখতে পারেন আলুর তুর্কি সালাদ

শ্রাবণে ঘুরে আসুন নিকলী-মিঠামইন হাওর

ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা

রূপচর্চায় আলিয়া ভাটের ৫টি সৌন্দর্যপণ্য সম্পর্কে জেনে নিন

দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে মুসলিম পর্যটন বাজার

ফিলিপাইনের সিকিহোর দ্বীপে

লোহিতসাগরের বুকে রূপকথার এক রাজ্য