হোম > জীবনধারা

পাতে থাক বিহারি কাবাব

শারমিন জেরিন

ঈদুল আজহার দিন গরু ও খাসির মাংসের নানা পদের দখলে থাকে খাবার টেবিল। এর মধ্যে একটু ভিন্নতা খুঁজতে চাইলে করতে পারেন চিকেন শিক কাবাব বা বিহারি কাবাব।

উপকরণ
হাড় ছাড়া মুরগির মাংস ছোট করে কাটা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এবং ভাজা জিরা, গরম মসলা ও ধনে গুঁড়ো ১ চা-চামচ করে, ধনে পাতা কুঁচি ২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো আধা চা-চামচ, কাঁচা মরিচ কুঁচি ৩ টি, কালো গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৩ টেবিল চামচ, কাবাব কাঠি ১০-১২ টি, এক টুকরো কয়লা। 

প্রণালি
তেল বাদে ওপরের সব উপকরণ মুরগির মাংসের সঙ্গে ভালো করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিতে হবে। ৩০ মিনিট পরে মাখানো মাংস ফুড প্রসেসরে দিয়ে বা পাটায় বেটে নিতে হবে। পরে বাটা মাংস দিয়ে কাঠির মধ্যে লম্বা লম্বা করে চেপ চেপে কাবাব আকৃতি বানাতে হবে। সবগুলো কাবাব বানানো হলে প্যান বা গ্রিল প্যানে তেল গরম করে কাবাবগুলা দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে এ পিঠ ও পিঠ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। 

সবগুলা কাবাব ভাজা হলে তার মধ্যে এক টুকরো ফয়েল পেপার বা ছোট স্টিলের বাটিতে জ্বলন্ত কয়লা রেখে তার মধ্যে সামান্য তেল দিলে এক ধরনের ধোঁয়া তৈরি করতে হবে। ধোঁয়াসহ কাবাবগুলোকে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এতে কাবাবে এক ধরনের স্মোকি ফ্লেভার আসবে।

ভূতের ফ্যাশন, না ফ্যাশনের ভূত

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

কালো পোশাক যেভাবে স্টাইল করবেন

আজকের রাশিফল: সাবেক স্মৃতি ব্যাকুল করবে, একাকীত্বেই আনন্দ খুঁজুন

মেকআপের আগে ত্বক প্রস্তুত করে নেওয়া জরুরি

প্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদন

ঝলমলে চুল ও পরিচ্ছন্ন স্ক্যাল্পের জন্য চুল ধোওয়ার কোরিয়ান রহস্য

আসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজি

শীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপ

আজকের রাশিফল: কথার জাদুতে বাতাস বিক্রি করবেন, অফিসের গোপন খবরে কান দেবেন না