হোম > জীবনধারা

এমজি সাইবারস্টার

মেহরাব মাসাঈদ হাবিব

সম্প্রতি বাংলাদেশে ব্রিটেনের মরিস গ্যারাজেস মোটরসের (এমজি) গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শৌখিন গাড়ি ক্রেতারা অনেকেই কম দামে ভালো মানের এসইউভি পাচ্ছেন বলে এমজির গাড়িগুলোর চাহিদাও বাড়ছে বেশ।

সম্প্রতি এমজি তাদের নতুন আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি এমজি সাইবারস্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে।

বিদ্যুৎ-চালিত এই স্পোর্টস কারের সর্বোচ্চ গতি ৮০০ কিলোমিটার। যাঁরা গেম খেলতে ভালোবাসেন, তাঁদের নিঃসন্দেহে গাড়িটি পছন্দ হবে।

কারণ, গাড়িটির ককপিট, স্টিয়ারিং হুইল একদম গেমিং কনসোলের মতো। এ ছাড়া থাকবে ফাইভ জি’র সব সুবিধা।

এমজিবি রোডস্টার স্পোর্টস কারের আদলে গাড়িটির ডিজাইন করতে এমজি ডিজাইন টিমের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। গাড়ির সামনে গোল হেডলাইট রয়েছে। এ ছাড়া ইন্টেরিয়রে রয়েছে জিরো গ্রাভিটি সিট, গেমিং কনসোল স্টিয়ারিং হুইল ইত্যাদির মতো দারুণ সব ফিচার।

গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার এবং ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। গাড়ির দাম ও অন্যান্য বিস্তারিত জানা যাবে গাড়িটি বাজারে এলে।

ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল

সমুদ্রের তলদেশে প্রাচীনতম জাহাজের সন্ধান, কী আছে এতে

পূজায় মণ্ডপে ঘুরতে পায়ের যত্ন নিন

ষষ্ঠীতে মিনিমাল লুকেই স্নিগ্ধ থাকুন

আজকের রাশিফল: গৃহশান্তির জন্য বিড়াল হোন, পাওনাদার দেখলে মুচকি হেসে সটকে পড়ুন

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

এক জোড়া পরিচ্ছন্ন হাতই সংক্রামক রোগের বিরুদ্ধে সেরা ঢাল​

মাটির দেয়ালে সাঁওতাল জীবনের গল্প

ঘুমেরও আছে দেশভেদে আলাদা রীতি

ঘুরে আসুন সিলেট

পূজার ছুটিতে ঝরনার কাছে