হোম > জীবনধারা

এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে ভ্রমণ শেষে ফিরতি পথে অনেক কিছুই কিনে আনেন অনেকে। এয়ারপোর্টে সমস্যা এড়াতে জেনে নিন কোনো শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে কোন জিনিসগুলো।

গৃহস্থালি পণ্য

  • ১০০ গ্রাম ওজন পর্যন্ত সোনার গয়না এবং ১২টি পর্যন্ত ২০০ গ্রাম ওজনের রুপার গয়না।
  • ব্যক্তিগত ব্যবহারের খেলার সরঞ্জাম।
  • টাইপরাইটার, বাড়িতে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান।
  • রান্নাঘরের জিনিসপত্র, যেমন রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর,  জুসার ও কফি মেকার।
  • বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী এলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি।
  • ১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট।

ইলেকট্রনিকস পণ্য

  • সর্বোচ্চ দুটি মোবাইল ফোনসেট।
  • ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এবং সঙ্গে একটি ইউপিএস।
  • কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন।
  • পেশাদার কাজে ব্যবহৃত হয় না এ রকম ভিডিও এবং ছবি তোলার ডিজিটাল ক্যামেরা।
  • ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর
  • ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, সিআরটি টেলিভিশন।
  • সর্বোচ্চ চারটি স্পিকারসহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার।

মাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিল

রাফিয়া ব্যাগের আড়ালে মাদাগাস্কারের যে গল্প লুকিয়ে আছে

আলোর উৎসবে প্রদীপ ও বাতির খোঁজ যেখানে পাবেন

আজকের রাশিফল: ঝগড়া মেটাতে গিয়ে বিপদে পড়বেন, মুখ সামলে

নতুন বছরের শুরুতে ঝলমলে চুল পেতে চান? এই নভেম্বর-ডিসেম্বরেই নিতে হবে বিশেষ প্রস্তুতি

কার্ব আর ফ্যাট কি আসলেই শত্রু? জানুন পুষ্টিবিজ্ঞানের বড় বড় মিথ

লন্ডনে ফ্ল্যাট না কিনে কম দামে নির্জন দ্বীপ কিনেছিলেন বেয়ার গ্রিলস

এক দিনের জকিগঞ্জ ভ্রমণ

তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

প্যারিসের উন্মুক্ত ভাসমান বইয়ের রাজ্য নান্না