হোম > জীবনধারা

শেষ মুহূর্তের কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক

জামাকাপড় থেকে রান্নাঘরের বাজার সদাই—ঈদের কেনাকাটার পর্ব বিশাল। তবে মনের ভুলে প্রয়োজনীয় দু্একটি জিনিস তালিকা থেকে যেন বাদ না পড়ে তাই শেষ মুহূর্তের কেনাকাটার আগে একটি তালিকা তৈরি করুন।

পোশাকের সঙ্গে ম্যাচিং ওড়না, পায়জামা, সেমিজ, টিপ, গয়না ইত্যাদি যদি না কেনা হয়ে থাকে, এর মধ্য়েই কিনে ফেলুন। চাঁদরাতের জন্য রেখে দেবেন না। পাঞ্জাবির সঙ্গে স্যান্ডো গেঞ্জি, প্যান্টের জন্য বেল্ট, মোজা ইত্যাদি সময় বের করে কিনে নিন। 

ঈদের আগে কিনব কিনব করে অনেকেরই স্যান্ডেল কিংবা জুতা কেনা বাকি থাকে। তাই এটি তালিকার ওপরের দিকে রাখুন। 

রান্নাঘরের সব কেনাকাটা হয়ে যাওয়ার পর আরেকবার তালিকা মিলিয়ে দেখুন গুরুত্বপূর্ণ কোনো উপকরণ বা গরমমসলা বাদ পড়েছে কি না।

ঈদের আগেই বেভারেজ, দুধ, চিনি, লবণ, লেবু ও অন্যান্য সালাদ আইটেম কিনে ফ্রিজে রেখে দিন। কারণ শেষ মুহূর্তে এগুলো কিনতে না পারলে অতিথি আপ্যায়ন পরিপূর্ণ হবে না।

ঈদের অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হলো আতর বা সুগন্ধি। তাই ঈদের আগে মনে করে কিনে ফেলুন আতর। টুপি, তসবি, জায়নামাজ ইত্যাদি সবার জন্য আছে কি না, মিলিয়ে নিন।

আজ চিৎকার দিয়েই ঝেড়ে ফেলুন মনের সব কষ্ট

বাজার তালিকা করার সময় হৃদ্‌স্বাস্থ্য়ের কথা ভাবছেন তো? জেনে নিন কী কী থাকবে তাতে

মীর ও আমালের রোমাঞ্চকর বিশ্ব রেকর্ড

ভেঙে না পড়ে নতুনভাবে জীবন শুরু করবেন যেভাবে

তেতো স্বাদে লইট্টা মাছের ঝাল

আজকের রাশিফল: ফেসবুকে ভাইরাল হবেন, পুরোনো গিফটের মোড়ক দেখে প্রাক্তনের জন্য কান্না পাবে

চিনি খাওয়ার ইচ্ছা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে চান? জেনে নিন ৫ ঘরোয়া প্রতিকার

বই দিবসে বই দিয়ে ঘর সাজানোর ৫ উপায়

পর্যটক ইয়াসির আরাফাতের চোখে সেরা থাইল্যান্ড নাকি মালয়েশিয়া

অ্যাঞ্জেল ডেলগাডিলো: দ্য ফাদার অব দ্য মাদার রোড