হোম > জীবনধারা

নারকেলের সন্দেশ

মিম লস্কর পিংকী, রন্ধনশিল্পী

আসছে দুর্গাপূজা। দুর্গাপূজায়  বানানো হবে হরেক পদের নাড়ু। নারকেলের সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে বানানো হয় নারকেলের নাড়ু।  এবার নারকেল নাড়ুর পাশাপাশি বানিয়ে ফেলতে পারেন নারকেল সন্দেশ। 

উপকরণ
নারকেল কোরা আড়াই কাপ, গরুর দুধ ২ কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, সাদা এলাচি ৬-৭টি, চিনি ১ কাপ অথবা স্বাদমতো।
প্রণালি
প্রথমে নারকেল সাদা এলাচিসহ খুব মিহি করে বেটে নিতে হবে। তারপর বাটা নারকেল একটা কড়াইয়ে নিয়ে তাতে ২ কাপ গরুর দুধ, আধা কাপ গুঁড়ো দুধ, ১ কাপ চিনি একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। কম আঁচে অনবরত নেড়ে জ্বাল দিতে হবে। যখন মিশ্রণটা ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে দেবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে।  মিশ্রণটা সহ্য হয় এমন ঠান্ডা হলে হাতে তেল বা ঘি মাখিয়ে সন্দেশের আকৃতি দিলেই হয়ে যাবে মজাদার নারকেল সন্দেশ।

মার্কিন নারীদের সঙ্গী হিসেবে কে সেরা—নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য

মানুষের বুদ্ধিমত্তা কি গিলে খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবেন যেসব উপায়ে

গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস

আজকের রাশিফল: কিছু লোক ধৈর্যের পরীক্ষা নেবে, পাশের বাসার আন্টি বিয়ে নিয়ে খোঁচা দেবে

ব্যস্ত শিডিউলেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে যা করবেন

মে মাসে ঘুরে আসুন নেপালের সেরা ৭ গন্তব্য

ঈদে শাড়ির সঙ্গে কেমন হিল

আজকের রাশিফল: সত্য বলায় ফেসবুকে ব্লক খাবেন, উপদেশ দিলে অপমান জুটবে

ঈদের আগে মুখত্বকের যত্নে ৫ উপায়