হোম > জীবনধারা

টমেটো বাটা দিয়ে ডিম ভুনা

শান্তি আরা হক

উপকরণ
ডিম ৬ টি, বড় পেঁয়াজে এক টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, গরম মসলার গুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, তেজপাতা ১ টি, তেল ৪ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, টমেটো বাটা এক কাপ। 

প্রণালী
ডিম সেদ্ধ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে নিন। তারপর তেল গরম করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে আস্ত জিরা ও তেজপাতা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে নেড়ে নিন।

এবার এর মধ্যে হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মসলা ২ মিনিট কষিয়ে নিন। মসলা কষিয়ে নেওয়ার পর এতে টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। রং পরিবর্তন হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে আঁচ বাড়িয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠলে ভাজা ডিমগুলো ঢেলে দিন। তারপর নেড়ে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন। নামানোর কিছুক্ষণ আগে চাইলে একটু চিনি দিয়ে নেড়ে নিতে পারেন।

মেসির চিট মিল রেঁধে ফেলুন

চুলের সমস্যার সমাধান করুন আর্জেন্টাইনদের মতো

বিশেষজ্ঞের মতে, যে ৫টি খাবার চুল পড়া কমাতে সাহায্য করে

সংবেদনশীল ত্বকের যত্নে নরওয়েজিয়ান রূপ রুটিন

ট্যুর প্যাকেজ বুক করলেই মিলবে সৌদি ভিসা

আমেরিকায় হারিয়ে যাওয়া ‘গুপ্ত’ সুইডিশ উপনিবেশ

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

আর্লিং হালান্ড: নরওয়েজিয়ান রোবটের ‘আদিম’ খাদ্যাভ্যাস আর পাগলামির গল্প

ফ্যাশনে নতুন মোড়: বডি পজিটিভিটি

রূপচর্চায় ‘লেস ইজ মোর’ তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠছেন তরুণেরা