হোম > চাকরি

ঢাবির অর্থনীতি বিভাগে লেকচারার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ৩টি স্থায়ী লেকচারার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। 

পদের নাম: লেকচারার 
পদের সংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই অর্থনীতি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ স্কেলের ক্ষেত্রে ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ স্কেলের ক্ষেত্রে ৫.০০ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। অনার্স অথবা মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় জিপিএ শর্ত শিথিলযোগ্য। উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আট কপি দরখাস্ত পাঠাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর, ২০২১ 

বিজ্ঞপ্তি দেখুন: https://jobs.du.ac.bd/wp-content/uploads/2021/11/Economic.pdf
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

কারা অধিদপ্তরে এসএসসি পাসে ৪৭২ পদে বড় নিয়োগ

ভাতাসহ ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি দিচ্ছে ভিভো

সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদ ১০৮

৪৪ কর্মী নেবে গাজীপুর সিটি করপোরেশন

এসএসসি পাসে যমুনা গ্রুপে চাকরি, নিয়োগ নারায়ণগঞ্জে

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শুরু

অভিজ্ঞতা ছাড়াও আজকের পত্রিকার শিক্ষা ও ক্যারিয়ার বিভাগে চাকরির সুযোগ

সাবমেরিন কেব্‌লসে ১০ জনের চাকরি