হোম > চাকরি

পেট্রোবাংলার লিখিত পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি

চাকরি ডেস্ক 

পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোতে কেন্দ্রীয়ভাবে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬ জানুয়ারি শুরু হবে। চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষা প্রতিদিন কারওরান বাজারের প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পদগুলো হলো: সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) ও সহকারী ব্যবস্থাপক (আইন)। এসব পদে ৭৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন ফরমে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেটের মূল কপি মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী সংশ্লিষ্ট বোর্ড/কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

৬ পদে ওয়ান ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ

আকর্ষণীয় বেতনে উত্তরা মোটরসে চাকরি, বয়স ২৫ হলেই আবেদন

যমুনা গ্রুপে কর্মী নিয়োগ, নেই বয়সসীমা

কনসালট্যান্ট নেবে ব্র্যাক এনজিও, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এসিআই, নেই বয়সসীমা

আকিজ ভেঞ্চার নিয়োগ দিচ্ছে, বার্ষিক বেতন বৃদ্ধিসহ রয়েছে নানা সুবিধা

ব্র্যান্ড ম্যানেজার নেবে রিমার্ক এইচবি, বেতন সর্বোচ্চ ৮০ হাজার

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে চাকরি

অফিসার নেবে আনোয়ার গ্রুপ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

আলোক হেলথকেয়ারে চাকরি, মিলবে বছরে ২টি উৎসব বোনাসসহ নানা সুবিধা