সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ব্র্যাঞ্চ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ব্রাঞ্চ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শাখা ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ১২ থেকে ১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি