হোম > চাকরি

ড্রাইভার নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটিতে ড্রাইভার পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

যোগ্যতা ও দক্ষতা

প্রার্থীদের অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা ও মিডিয়াম লাইসেন্সের জন্য এসএসসি পাস এবং কমপক্ষে ৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা হালকা ও মিডিয়াম লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাস এবং কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা ২৩-৩৮ বছরের মধ্যে হতে হবে।

এ ছাড়া ভারী লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাস এবং কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা: ৫’ ৪" (১৬৩ সেন্টিমিটার)।

কর্মস্থল: ঢাকা।

বেতন: হালকা লাইসেন্স: ২২,০০০ টাকা (মাসিক)। মাঝারি লাইসেন্স: ২৪,০০০ টাকা (মাসিক)। ভারী লাইসেন্স: জয়েনিং ২৫,০০০ (প্রবেশনকালীন পিরিয়ড শেষে ২৮,০০০) টাকা (মাসিক)।

সুযোগ-সুবিধা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা/দুপুরের খাবার/রাতের খাবার দেওয়া হবে। এ ছাড়া থাকছে উৎসব ভাতা ও স্বাস্থবিমা সুবিধা।

আবেদন পদ্ধতি: আপডেটেড সিভি/জীবনবৃত্তান্ত, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের ও পেছনের) ছবি, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবিসহ সব কাগজপত্রের স্ক্যান করা ছবি পিডিএফ ফাইল করে এই লিংকে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

নগদে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ছুটি ২ দিন

ট্রান্সকমে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

প্রাণ গ্রুপে চাকরি, বয়স ২৫ হলেই আবেদন

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

এসিআই মোটরসে চাকরি, স্নাতক পাসেই আবেদন

সপ্তাহে তিন দিন ছুটি দিয়ে ‘আশাব্যঞ্জক’ ফল অস্ট্রেলিয়ায়

বিকন ফার্মাসিউটিক্যালসে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ছুটি ২ দিন

প্রাণ গ্রুপে নিয়োগ, বয়স ২০ হলেই আবেদন