হোম > চাকরি

কর্মী নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চাকরি ডেস্ক 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ক্যাটাগরির শূন্য পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্টর (সাঁতার), ২টি।

শিক্ষাগত যোগ্যতা: শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল এডুকেশনে পেশাদার ডিগ্রি থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী ও সাঁতার প্রশিক্ষণে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বেতন: ২০,০৩০ টাকা।

পদের নাম ও সংখ্যা:

হিসাব সহকারী, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।

বেতন: ১৮,১২০ টাকা।

পদের নাম ও সংখ্যা:

সাঁতার সহকারী, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। সাঁতারে অভিজ্ঞ হতে হবে।

মাসিক বেতন: ১৮,১২০ টাকা।

পদের নাম ও সংখ্যা:

সুইমিংপুল ক্লিনার, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ক্লিনিং কাজে অভিজ্ঞতা; সুইমিংপুলের পানি বিশুদ্ধকরণ ও কেমিক্যাল মিশ্রণ বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১৬,৬২০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে

পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয় উল্লেখ করতে হবে।

সরাসরি সাক্ষাৎকারের সময় ও তারিখ: ১ ও ২ এপ্রিল ২০২৬ সকাল ১০টা।

সূত্র: বিজ্ঞপ্তি

নগদে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ছুটি ২ দিন

ট্রান্সকমে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

প্রাণ গ্রুপে চাকরি, বয়স ২৫ হলেই আবেদন

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

এসিআই মোটরসে চাকরি, স্নাতক পাসেই আবেদন

সপ্তাহে তিন দিন ছুটি দিয়ে ‘আশাব্যঞ্জক’ ফল অস্ট্রেলিয়ায়

বিকন ফার্মাসিউটিক্যালসে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ছুটি ২ দিন

প্রাণ গ্রুপে নিয়োগ, বয়স ২০ হলেই আবেদন