হোম > চাকরি

জুনিয়র ফিল্ড অফিসার নেবে জিজেইউএস

চাকরি ডেস্ক

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। প্রতিষ্ঠানটি তাদের জুনিয়র ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগ দেবে। প্রার্থীকে বাই সাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শী হতে হবে। 

পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার

পদসংখ্যা: ১০০টি

যোগ্যতা: প্রার্থীর স্নাতক পাসসহ সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে। 

বেতন: নিয়োগপ্রাপ্তকে শিক্ষানবিশকালীন প্রথম ৬ মাস ১৫,০০০ টাকা ও শিক্ষানবিশকাল শেষে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯,৪০০ টাকা দেওয়া হবে। 

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

আবেদনের প্রক্রিয়া: আবেদনের জন্য আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি ও ২০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/ যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কাজী ফার্মস গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরি, কর্মস্থল ঢাকায়

যমুনা ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

সাজিদা ফাউন্ডেশনে নিয়োগ, কর্মস্থল ঢাকায়

আকিজ গ্রুপে ৭৫ হাজার টাকা বেতনে চাকরি, রয়েছে নানা সুবিধা

ঢাকা ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ২১৪

এসিআই লিমিটেডে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

প্রাইম ব্যাংকে চাকরি, থাকবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটির সুযোগ