হোম > চাকরি

ক্যাপ্টেন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ক্যাপ্টেন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, থাকা যাবে না দুর্ঘটনার রেকর্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ড্যাশ এইট কিউ ৪০০ বিমানের জন্য চুক্তিভিত্তিক ক্যাপ্টেন নিয়োগ দেবে। এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে ২ জুন থেকে ২০ জুন পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ড্যাশ ৪কিউ ৪০০ মডেলের বিমান কমপক্ষে ২০০ ঘণ্টা চালনা অথবা সমমানের যেকোনো বিমান ২৫০ ঘণ্টা চালনার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো অবস্থাতেই দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বয়স হতে পারবে সর্বোচ্চ ৫৭ বছর।

আবেদন প্রক্রিয়া
বিমান বাংলাদেশ এয়ারলাইনস অফিসে সিভিল সঙ্গে ৫ কপি রঙিন ছবি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। শুধুমাত্র ডাকযোগেই আবেদন করা যাবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

বিসিএস প্রিলি ও লিখিত প্রস্তুতির কৌশল

লিগ্যাল অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা

এসএসসি পাসেই বিডিজবসে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

ম্যানেজার নেবে দেশবন্ধু গ্রুপ, বেতন সর্বোচ্চ ৮০ হাজার

মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৫২ বছরেও আবেদনের সুযোগ

স্কয়ার গ্রুপের দুই কারখানায় চাকরি, মিলবে নানা সুযোগ-সুবিধা

আকিজ বশির গ্রুপে চাকরি, ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ

৩ পদে নগদে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

১০ পদে ওয়ান ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা