হোম > চাকরি

বিআরটিসিতে ১৪১ পদে নিয়োগ

সহায়িকা ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানের ১৮তম গ্রেডের এক ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ১৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে হবে।

পদের নাম: কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান)
পদের সংখ্যা: ১৪১টি
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২০২৩ সালের ৩ জুলাই পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটের এই  লিংকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ৩ জুলাই ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি

৪১ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে চাকরির সুযোগ

বিনার লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৩

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগের আবেদন শেষ ২৫ অক্টোবর

৬ ব্যাংকের অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

কর্মী নেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

এনআরবিসি ব্যাংকে নিয়োগ, আবেদন করুন আজই

এবার মেটার রিসার্চ সায়েন্টিস্ট কাওছার