হোম > চাকরি

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ ৫৩ হাজার ৫৯৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার দিবাগত রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৫৯৫ জন।

প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২০ মে দেশের ২৯টি জেলায় অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। আর তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন। 

এর আগে, প্রাথমিকের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১২ জুন) এ পরীক্ষা শুরু হবে।

http://www.dpe.gov.bd ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

আবুল খায়ের গ্রুপে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

২০০ লোক নেবে সাজেদা ফাউন্ডেশন, লাগবে না অভিজ্ঞতা

আজ ডেডলাইন: সরকারি ও বেসরকারিসহ তিন প্রতিষ্ঠানে নিয়োগ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

অভিজ্ঞতা ছাড়াও ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নাবিল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে বাৎসরিক বেতন বৃদ্ধিসহ চিকিৎসা ভাতা

আনসার ও ভিডিপিতে বড় নিয়োগ

বিইউপি থেকে সিভিল জজ হলেন ৫ জন