হোম > ইসলাম

জুমার দিনের ২০ সুন্নত আমল

কে এম ছালেহ আহমদ জাহেরী

ঈদের ছুটি বাংলাদেশের সরকারি ছুটির মধ্যে অন্যতম। ছবি: আজকের পত্রিকা

অন্যতম ফজিলতপূর্ণ দিন জুমাবার। মোমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। ফজিলতপূর্ণ এই দিন বিশেষ কিছু আমল ও সুন্নত রয়েছে। এর মধ্য থেকে ২০ টি সুন্নত তুলে ধরা যাক—

১. ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। (সিলসিলাতুস সহিহা)

২. সুন্নত মোতাবেক গোসল করা ও গায়ে তেল মাখা। (সহিহ্ বুখারি: ৮৮৩)

৩. গোসলের সময় মিসওয়াক করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)

৪. গোসলের আগে অবাঞ্চিত লোম পরিষ্কার করা এবং নখ কাটা। (ইহয়াউল উলুম: ১/১৮৯)

৫. উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। (সহিহ্ বুখারি: ৮৩১)

৬ আতর ও সুগন্ধি ব্যবহার করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)

৭. মসজিদে আগে আগে যাওয়া। (সহিহ্ বুখারি: ৯২৯)

৮. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (সুনানে ইবনে মাজাহ: ১৩৬৮)

৯. ইমাম সাহেবের কাছাকাছি বসা। (সুনানে তিরমিজি: ৪৬৫)

১০. মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করা। (সহিহ্ বুখারি: ১১৬৭)

১১. কবলাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১১২৯)

১২. বাদাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১৪৫৭)

১৩. জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করা। (মিশকাতুল মাসাবিহ্: ২১৭৫)

১৪. মনযোগ সহকারে খুতবা শ্রবণ করা। (সুনানে তিরমিজি: ৪৬৫)

১৫. খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। (সুনানে ইবনে মাজাহ: ১১৭)

১৬. জুমার নামাজে সুরা আলা ও গাশিয়াহ তিলাওয়াত করা। (সুনানে ইবনে মাজাহ: ১১১৮)

১৭. জুমার দিন মসজিদে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে না যাওয়া। (সুনানে আবু দাউদ: ১১১৮)

১৮. বেশি বেশি দরুদ পাঠ করা। (সুনানে আবু দাউদ: ১০৪৭)

১৯. জুমার দিন মসজিদে ঘুম এলে জায়গা পরিবর্তন করে বসা। (সুনানে আবু দাউদ: ১১১৯)

২০. জুমার দিন আসরের পরে বেশি বেশি দোয়া করা। কারণ তখন দোয়া কবুল হয়।

লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক

হজরত উসমান (রা.)-এর ৬ ব্যবসায়িক কৌশল

মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

আজকের নামাজের সময়সূচি: ২৭ অক্টোবর ২০২৬

কাকরাইল মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিনের ইন্তেকাল

রাসুলুল্লাহ (সা.)-কে ভালোবাসার ৫ উপায়

আজকের নামাজের সময়সূচি: ২৬ অক্টোবর ২০২৬

‘চোখের জিনা’ থেকে বাঁচতে যেভাবে সতর্ক করা হয়েছে

আজকের নামাজের সময়সূচি: ২৫ অক্টোবর ২০২৬

মা-বাবার অধিকার, মর্যাদা ও আনুগত্যের সীমারেখা

আজকের নামাজের সময়সূচি: ২৪ অক্টোবর ২০২৬