হোম > ইসলাম

যে ইবাদতে অনন্য মর্যাদা লাভ করেন বেলাল (রা.)

ইসলাম ডেস্ক 

প্রতীকী ছবি

অজুকে স্বাগত জানিয়ে আদায় করা দুই রাকাত নফল নামাজকে বলে তাহিয়্যাতুল অজু। অজু করার পরপরই এ নামাজ আদায় করতে হয়। এ নামাজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। তাহিয়্যাতুল অজুর মাধ্যমে বান্দার পাপ মুছে যায়, আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধি পায়।

এ নামাজ আদায়ের নিয়ম অন্যান্য নফল নামাজের মতোই। নিয়ত করে তাকবির বেঁধে নামাজ শুরু করবে। দুই রাকাতেই ফাতেহার পর অন্য সুরা মেলাবে। বৈঠকে আত্তাহিয়্যাতু, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে। তবে নামাজের নিষিদ্ধ সময়ে অজু করলে তখন এ নামাজ আদায় করা যাবে না।

উকবা ইবনে আমির (রা.) থেকে বর্ণিত, একটি হাদিস থেকে তাহিয়্যাতুল অজুর ফজিলত সম্পর্কে জানা যায়। তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে মুসলমান ভালোভাবে অজু করে শরীর ও মনকে পুরোপুরি নিবদ্ধ রেখে দুই রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’ (সহিহ্ মুসলিম: ২৩৪)

একবার উসমান (রা.) ভালোভাবে অজু করে বললেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে এভাবে অজু করে একাগ্রতার সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করবে, তার পেছনের সব (ছগিরা) গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (সহিহ্ বুখারি: ১৫৯)

একদিন ফজরের নামাজের পর বেলাল (রা.)-কে নবী করিম (সা.) বললেন, ‘বেলাল, আমাকে বলো দেখি, ইসলাম গ্রহণের পর থেকে নিজের কোন আমল তোমার কাছে (সওয়াবের আশার দিক থেকে) সবচেয়ে উত্তম বলে মনে হয়? কারণ, আমি জান্নাতে আমার সামনে সামনে তোমার হাঁটার আওয়াজ শুনেছি।’ বেলাল (রা.) বললেন, ‘তেমন কোনো আমল আমার নেই; যার ফলে আমি (বিপুল সওয়াবের) আশা করতে পারি। তবে দিনরাতে যখনই অজু করি; সেই অজুর মাধ্যমে যে কয় রাকাত সম্ভব হয়, (নফল) নামাজ আদায় করি।’ (সহিহ্ বুখারি: ১১৪৯)

রমজানে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ৭ উপায়

মুফতি শফি (রহ.) : উপমহাদেশের প্রখ্যাত ফকিহ

ধোঁকাবাজ বিক্রেতাকে যেভাবে ধরলেন নবীজি (সা.)

রমজানের রোজা না রাখার সুযোগ আছে যাদের জন্য

আজকের নামাজের সময়সূচি: ১৪ মার্চ ২০২৬

ঈদের কেনাকাটায় অসহায়েরও অংশ থাকুক

ঈদের নামাজের কাজা আদায় করতে হয় কীভাবে?

নবীজি (সা.)-এর দুর্দিনের সঙ্গী ছিলেন যিনি

রাসুল (সা.) যেভাবে জাকাত বণ্টন করতেন

শবে কদর: আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মহাসুযোগ