হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে সন্তানকে গাড়ির ডিকিতে আটকে রাখলেন মা

সন্তানের করোনা শনাক্ত হওয়ায় তাকে গাড়ির ডিকিতে আটকে রাখলেন মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, গ্রেপ্তার ওই নারীর নাম সারাহ বিম। ৪১ বছর বয়সী ওই নারী পেশায় শিক্ষক। 

ক্লিক২ হিউস্টন ডট কমের বরাত দিয়ে বিবিসি জানায়, টেক্সাসের হ্যারিস কাউন্টিতে গত ৩ জানুয়ারি একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ গিয়ে ১৩ বছর বয়সী কিশোরকে গাড়ির ডিকি থেকে উদ্ধার করে। 

অভিযুক্ত বিম জানান, আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে গাড়ির ডিকির ভেতরে করে প্রিজোন স্টেডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছিল করোনা পরীক্ষা করানোর জন্য। নিজেকে করোনা থেকে বাঁচাতে ওই কিশোরকে ডিকির ভেতর আটকে রাখেন বলে জানান সারাহ।

একজন স্বাস্থ্যকর্মী সারাহ বিমকে জানান, ছেলেটিকে গাড়ির পেছনের সিটে বসতে না দেওয়া পর্যন্ত তার কোনো করোনাভাইরাস পরীক্ষা হবে না।

বিম ২০১১ সাল থেকে সাইপ্রেস ফলস হাই স্কুলে শিক্ষকতা করছেন। তবে বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।

এ নিয়ে সাইপ্রেস ফেয়ারব্যাংসক আইএসডি পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়, পুলিশ এ ঘটনার তদন্ত করছে। শিশুটির তেমন ক্ষতি হয়নি। 

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা সার্জেন্ট রিচার্ড স্ট্যান্ডিফার বলেন, ‘আমি কখনো এমনভাবে সন্তানকে ডিকির ভেতরে আটকে রাখার কথা শুনিনি। ওই গাড়ি দুর্ঘটনায় পড়লে শিশুটি গুরুতর আঘাত পেতে পারত।

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি

ইরানে আবারও যুদ্ধ শুরুর চিন্তা করছেন ট্রাম্প, তবে এখনো কূটনীতিতেই ভরসা

ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় উৎস ক্রিপ্টো, এক বছরে এল ১.৪ বিলিয়ন ডলার

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে নিজেই আদালতে গিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব যেভাবে শুরু হয়েছিল

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা বিলিয়নিয়ারের ৩০ বছরের কারাদণ্ড