হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অধিকাংশ আমেরিকান টুইটার ব্যবহারকারী না হওয়া পর্যন্ত থামবেন না মাস্ক

সম্প্রতি টুইটার কিনে নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক বলেছেন, তিনি টুইটারকে বর্তমানের ‘বদ্ধ’ অবস্থান থেকে সরিয়ে নিয়ে যেতে চান। এবং যতক্ষণ অবধি অধিকাংশ আমেরিকান টুইটার ব্যবহার করা শুরু না করবেন ততক্ষণ তিনি থামবেন না। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সোমবার ইলন মাস্ক বলেছেন, তিনি টুইটারকে বর্তমান গণ্ডি থেকে বের করে নিয়ে যেতে চান। যাতে বেশির ভাগ আমেরিকান টুইটার ব্যবহার করতে পারে। নিউইয়র্কের মেট গালায় জমায়েত হওয়া সাংবাদিকদের বলেছেন, টুইটার ব্যবহারকারীদের মধ্য কতটা প্রসারিত হতে পারে তা হবে টুইটারের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। 

মাস্ক বলেন, ‘আমি চাই দেশের বেশির ভাগ মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত হোক, সংলাপে জড়িত থাকুক।’ বর্তমানে টুইটারের প্রায় ৪ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। 

মাস্ক আরও বলেন, তিনি প্ল্যাটফর্মটিকে ‘যতটা সম্ভব বিশ্বস্ত ও বিস্তৃত’ করতে চান, যেখানে বেশির ভাগ আমেরিকানই এখানে কথা বলার সুযোগ পাবে। তিনি আরও জানিয়েছিলেন, তিনি টুইটারের অ্যালগরিদমকে উন্মুক্ত করে দিতে চান। তিনি টুইটারের সবার সামনে উন্মুক্ত ও স্বচ্ছ করে তোলার কথাও বলেছেন। এবং এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে সমালোচনার জন্য উন্মুক্ত করে দিতে চান। 

‘নোংরা’ বাতাস ছড়ানোর অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এপস্টেইনের সংযোগ: জে ডি ভ্যান্স

ওবামার নামে ইসরায়েলি লবির কোটি ডলারের বিজ্ঞাপন, মিশিগানে বিভক্ত ডেমোক্র্যাট শিবির

দাবানল নিয়েও বাজি, নাশকতামূলক অগ্নিসংযোগ উৎসাহিত করছে জুয়ার সাইটগুলো

প্রেসিডেন্টের ভাষণ নিয়ে অনলাইন জুয়া, তদন্তের মুখে ট্রাম্পের টেলিপ্রম্পটার

এক মিনিটের বিপ্লব: স্পেনের কাছ থেকে যেভাবে ফ্লোরিডাকে পেল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন—অভিযোগ ট্রাম্পের, নথি বলছে ভিন্ন কথা

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন

কিউবায় কয়েক হাজার সেনা পাঠানো ও বিমান হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র