হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চুক্তি করো, নয়তো আরও নৃশংস হামলা আসছে—ইরানকে ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার কয়েক ধাপে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও ‘নৃশংস হামলা’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’

বিবিসি জানিয়েছে, আগামী রোববার (১৫ জুন) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের বলেছি—চুক্তি করো, কিন্তু তারা যতই চেষ্টা করুক, যতই কাছাকাছি আসুক—শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি।’

ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। কারণ, পরবর্তী হামলা আরও ভয়ংকর হতে চলেছে।’

ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘চুক্তি করো, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। সেই প্রাচীন ইরানি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রক্ষা করো। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, চুক্তি করো, এখনই করো, না হলে দেরি হয়ে যাবে।’

ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল তার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানে অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, নেতৃত্ব নিয়ে সংশয়

সান ফ্রান্সিসকোর রাস্তায় মাদকাসক্তদের ‘জম্বি দশা’ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়

ইতালি, স্পেন ও জার্মানি থেকে কেন সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ চিহ্নিত, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরান যুদ্ধ, প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন

নিউইয়র্কে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, বন্ধ হয়েছিল ইঞ্জিনও

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

জিডিপি ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের ঋণ, ১ ডলার আয়ে খরচ ১.৩৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন