হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার ওকলাহোমার টুলশা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের একটি ভবনে গতকাল বুধবার বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বন্দুকধারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের একজন উপপ্রধান কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

ঘটনার পর টুলশা পুলিশের উপপ্রধান এরিক ডাল্গলিশ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বন্দুকধারী স্বপ্রণোদিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ বন্দুকধারীর সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি। এরিক ডাল্গলিশ বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।’ 

এরিক ডাল্গলিশ আরও বলেন, ‘সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাটালি মেডিকেল বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। হামলার সংবাদ পাওয়ামাত্র পুলিশ সেখানে পৌঁছেছে।’ 

টুলশা শহরের মেয়র জিটি বাইরাম পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিভাগের নারী ও পুরুষ কর্মকর্তারা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এই ক্যাম্পাস (নাটালি মেডিকেল সেন্টার) আমাদের সম্প্রদায়ের এক পবিত্র স্থান।’ 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মচারী রয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। 

এ ঘটনায় বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সংবাদ প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে টুলমার স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। 

বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যায়। এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। 

ট্রাম্পের নজর এবার গাঁজার ৪৭ বিলিয়ন ডলারের ব্যবসায়

মাদুরোকে আটকের আগাম তথ্য জেনে বাজি, ৪ লাখ ডলার লাভ করা মার্কিন সেনা গ্রেপ্তার

হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

গাঁজা নিয়ে গবেষণা ও চিকিৎসায় এর ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিলেন ট্রাম্প

পরিবারের সঙ্গে কী কথা হয়েছিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর

এবার মার্কিন নৌবাহিনীমন্ত্রী বরখাস্ত

ট্রাম্পের ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে বিলিয়নিয়ার সানের মামলা

শুক্রবারের মধ্যে ‘সুখবর’ আসতে পারে—ট্রাম্পের ইঙ্গিত

ট্রাম্পের শুল্কের টাকা ফেরত শুরু, বঞ্চিত হতে পারে অনেকে

১৯৭৬ সালের ‘ওয়ার্টহগ’ যুদ্ধবিমানের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল করল পেন্টাগন, উদ্দেশ্য কী