হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা করলেন এলন মাস্ক

জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তুলনা করে টুইট করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক। কানাডার ট্রাকচালকদের আন্দোলনের পক্ষে দেওয়া একটি টুইট বার্তায় মাস্ক এই তুলনা করেন। যদিও পরে তিনি টুইটটি মুছে দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্থানীয় সময় বুধবার মধ্যরাতের আগে ক্যালিফোর্নিয়া থেকে টুইটটি করেন মাস্ক। আর মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সেটি মুছে দেওয়া হয়। এ নিয়ে মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

করোনার সংক্রমণ রোধে টিকা নেওয়া বাধ্যতামূলক করায় কানাডায় ট্রাকচালকদের আন্দোলন শুরু হয়। গত মাসের শেষেও ট্রাকচালকদের পক্ষে টুইট করেন মার্কিন বৈদ্যুতিক যান নির্মাতা সংস্থা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক।

গত বুধবার করা টুইটে হিটলারের ছবি পোস্ট করে মাস্ক লেখেন, ‘ট্রুডোর সঙ্গে আমার তুলনা করা বন্ধ করুন।’

এদিকে বৃহস্পতিবার টেসলা অভিযোগ করেছে যে, ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্কিন সরকারের সমালোচনার জন্য মাস্ককে শাস্তি দিতে একটি অন্তহীন তদন্ত চালিয়ে যাচ্ছে। 

মাস্কের টুইটারে ৭ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে।

হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

গাঁজা নিয়ে গবেষণা ও চিকিৎসায় এর ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিলেন ট্রাম্প

পরিবারের সঙ্গে কী কথা হয়েছিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর

এবার মার্কিন নৌবাহিনীমন্ত্রী বরখাস্ত

ট্রাম্পের ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে বিলিয়নিয়ার সানের মামলা

শুক্রবারের মধ্যে ‘সুখবর’ আসতে পারে—ট্রাম্পের ইঙ্গিত

ট্রাম্পের শুল্কের টাকা ফেরত শুরু, বঞ্চিত হতে পারে অনেকে

১৯৭৬ সালের ‘ওয়ার্টহগ’ যুদ্ধবিমানের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল করল পেন্টাগন, উদ্দেশ্য কী

ট্রাম্পের যুদ্ধ ব্যয়ের টাকায় ৮ কোটি মানুষের জীবন বাঁচানো যেত: জাতিসংঘ

কর্মক্ষেত্রের জন্য তরুণদের প্রস্তুতে ব্যর্থ পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা: ব্রিটিশ জরিপ