হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় ৪ মার্কিনসহ নিহত ৫

আজকের পত্রিকা ডেস্ক­

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক। নিহতদের তিনজনই শিশু। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার এ হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি—তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর এক সদস্য। তাকে হত্যা করতে গিয়ে ভুলবশত কিছু বেসামরিক নাগরিককে হত্যা করে ফেলেছে তারা! বরাবরের মতোই দায়সারা এক বিবৃতি দিয়েছে তারা। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো বেসামরিকের মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক। বেসামরিক ক্ষয়ক্ষতি যত কমানো যায় তা নিশ্চিত করার চেষ্টা করি আমরা। লেবাননের ঘটনাটি খতিয়ে দেখছি আমরা।’

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, নিহতদের মধ্যে যে চারজন মার্কিন নাগরিক তারা একই পরিবারের সদস্য। তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছে।

এ ঘটনায় শিশুদের মা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সিএনএন। তবে, কোনো মন্তব্য পাওয়া গেছে কিনা সে ব্যাপারে প্রতিবেদনটিতে কিছু উল্লেখ করা হয়নি।

লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এনএনএ এর তথ্যমতে, একটি ড্রোন ও দুইটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত একটি মোটরসাইকেল। মোটরসাইকেলের আরোহীকেই হিজবুল্লাহর সদস্য বলে দাবি করছে ইসরায়েল। আর ওই মোটরসাইকেলটির কাছেই ছিল একটি মার্সিডিজ গাড়ি, যেটির ভেতর ছিল মার্কিন ওই পরিবার।

এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে বাসিন্দারা নিজ ভিটায় ফিরতে শুরু করেছে বলে তাদের ভয় দেখাতে এমন হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আহ্বান জানান কড়া ভাষায় নিন্দা জানানোর।

হামলায় তিন শিশুর মৃত্যুতে বিশেষভাবে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সমঝোতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায়শই নানা অজুহাতে লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের জন্য এখানে বিশ্বনেতারা অবস্থান করছেন। তাদের সবাইকে আহ্বান জানাব ইসরায়েল যে ক্রমাগত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যাচ্ছে তা থামাতে এখনই আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’

হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন

দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান, শত্রুরা পস্তাবে—লারিজানির হুঁশিয়ারি

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫