হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা। বুধবার (২৯ জুন) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা সরকারের অনুমোদন না নিয়ে হজ পালন করবে তাঁদের জরিমানার আওতায় আনা হবে।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে জেনারেল সিকিউরিটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি বিন মোহাম্মদ আল শুওয়াইরখ জানিয়েছেন, যাঁরা হজ করতে ইচ্ছুক তাঁদের অবশ্যই সরকারি অনুমতি নিতে হবে। মক্কার গ্র্যান্ড মসজিদে যাওয়ার পথের নিরাপত্তায় থাকা কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করবেন। পবিত্র স্থানে নিয়ম লঙ্ঘনকারীদের প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি। 

আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, চলতি বছর মোট ১০ লাখ মানুষকে হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। করোনা মহামারির কারণে গত দুই বছর হজ পালনে বিধিনিষেধের মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। চলতি বছর বিদেশি নাগরিকদের জন্য বিধিনিষেধ শিথিল করে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে দেশটিতে।  

হরমুজে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, প্রথমবার আঘাত তেহরানে

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সংযোগ উড়িয়ে দিলেন আহমাদিনেজাদ

ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা, ৭ সেনা নিহত

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ, আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র–সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুকে সিরিয়া-লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন ট্রাম্প

হরমুজে টোল দিতে রাজি উপসাগরীয় দেশগুলো, তবে ইরানকে নয়

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

ট্রাম্পের নজরে এবার ইরানের গোপন ‘কুহ-ই-কলাং’