হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাংলাদেশি জাহাঙ্গীরের পরামর্শে আবুধাবিতে রাতারাতি কোটিপতি ভারতীয় সন্দীপ

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতীয় প্রবাসী শ্রমিক সন্দীপ কুমার প্রসাদ। ছবি: সংগৃহীত

দুবাইয়ে কর্মরত এক ভারতীয় শ্রমিকের জীবন রাতারাতি বদলে গেল তাঁর এক বাংলাদেশি বন্ধুর দেওয়া একটি টিপসের সৌজন্যে। জাহাজ শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করা উত্তর প্রদেশের সন্দীপ কুমার প্রসাদ আবুধাবির ‘বিগ টিকিট’ র‍্যাফেল ড্র-তে জিতেছেন দেড় কোটি দিরহাম-এর গ্র্যান্ড প্রাইজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দীপের এই অবিশ্বাস্য জয়ের নেপথ্যে রয়েছেন তাঁর বন্ধু জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর নিজেও গত মার্চ মাসের ড্র-তে ২ কোটি দিরহাম জিতেছিলেন।

বিগ টিকিট স্টুডিওতে এক আলাপচারিতায় সন্দীপ বলেন, ‘জাহাঙ্গীরই আমাকে প্রথম বিগ টিকিট সম্পর্কে বলে। ওর কারণেই আমি সাহস করে টিকিট কেনা শুরু করি।’ আর্থিক অবস্থার কারণে প্রতি মাসে টিকিট কেনা তাঁর পক্ষে সম্ভব না হলেও, গত তিন মাস ধরে তিনি নিয়মিত টিকিট কাটছিলেন। শেষমেশ, তাঁর সেই অধ্যবসায় ফল দিল। গত ১৯ আগস্ট কেনা তাঁর টিকিট নম্বর ২০৬৬৯-ই সেপ্টেম্বর মাসের ড্র-তে জ্যাকপট জয় করে।

৩০ বছর বয়সী এই শ্রমিক জানান, তিনি এই টিকিটটি আরও ২০ জনের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

গত ৩ সেপ্টেম্বর যখন লটারি জেতার ফোনকল আসে, তখন সন্দীপ পরিবারের সঙ্গে কথা বলছিলেন। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। ‘আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এমন একটি ফোন পেতে পারি। যখন বুঝলাম এটা সত্যি, তখন আমি খুব খুশি হয়েছিলাম, ’ বলেন সন্দীপ।

স্টুডিওতে কথা বলার সময় অসুস্থ বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সন্দীপ। তিন বছর ধরে দুবাইয়ে থাকা সন্দীপ এখন ভারতে ফিরে গিয়ে বাবার জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করতে চান।

টেকনিশিয়ান থেকে কোটিপতি হয়ে ওঠার এই যাত্রা সন্দীপের কাছে এখনো যেন অবিশ্বাস্য! অন্যদের উদ্দেশ্যে তাঁর বার্তা সহজ: ‘আপনি যদি টিকিট কেনেন, তাহলে নিজেকেই কোটিপতি হওয়ার একটা সুযোগ দিচ্ছেন। ফলাফল তো দেখতেই পাচ্ছেন—আমি দেড় কোটি দিরহাম জিতেছি! শুধু একবার চেষ্টা করে দেখুন।’

রমজানে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে ইসরায়েল

ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

এপস্টেইন-যোগ, চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ

মার্কিন সেনা প্রত্যাহারের পর আল-তানফ ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সিরীয় সেনাবাহিনী

ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রেসিডেন্টের

গাজায় ২৮৪২ ফিলিস্তিনিকে ‘বাষ্পীভূত’ করেছে ইসরায়েল, ব্যবহৃত হয়েছে যেসব বোমা

গাজায় পাঠাতে ৮ হাজার সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

ইরানের কাছাকাছি আরও এক বিমানবাহী রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে নিতে নতুন পদক্ষেপ নিল ইসরায়েল

তাৎক্ষণিকভাবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক