হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে যাত্রীছাউনিতে ঢুকে পড়ল বাস, বেশ কয়েকজন নিহতের খবর

আজকের পত্রিকা ডেস্ক­

পুলিশ নিহত বা আহত ব্যক্তিদের সংখ্যা, লিঙ্গ বা বয়স সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সুইডেনের রাজধানী স্টকহোমে একটি যাত্রীছাউনিতে বাস ঢুকে পড়ে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে পুলিশ বলছে, এ ঘটনায় সন্ত্রাসী হামলার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

স্টকহোমের উদ্ধারকারী পরিষেবা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় ছয়জন হতাহত হয়েছেন। তবে তিনি নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় পুলিশের এক কর্মকতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।’

পুলিশ নিহত বা আহত ব্যক্তিদের সংখ্যা, লিঙ্গ বা বয়স সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দুর্ঘটনার পরপরই পুলিশ, উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স সেখানে কাজ শুরু করে। সুইডিশ দৈনিক আফটোনব্লাডেট প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, একটি নীল ডাবল ডেকার বাসকে ঘিরে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন আর বাসের চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ।

পুলিশ জানায়, ঘটনাটি রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কাছে ঘটেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এ ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে এই মুহূর্তে আমাদের চিন্তা ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার নিয়ে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

সাইপ্রাসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার দেশটির

সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

লেবার পার্টির দুর্গে উপনির্বাচনে জিতল উদার গ্রিন পার্টি

ব্রিটিশ নিষেধাজ্ঞার মুখে রোসাটম, রূপপুর পরমাণু প্রকল্পে কী প্রভাব পড়বে

উত্তর কোরিয়া নিয়ে ভাষণ দিতে গিয়ে লাটভিয়ায় রুশ শিক্ষক আটক

রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭

এপস্টেইন ফাইলসে স্টিফেন হকিংয়ের চাঞ্চল্যকর ছবি

৭ মিনিটে দুর্ধর্ষ চুরির ঘটনায় ল্যুভর মিউজিয়ামের ডিরেক্টরের পদত্যাগ

চলতি বছরও ইউক্রেন যুদ্ধ অনায়াসে চালিয়ে যেতে পারবে রাশিয়া